Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»রাজনীতি»নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট’ আখ্যা গণঅধিকার থেকে বিএনপিতে যাওয়া রাশেদ খাঁনের
    রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট’ আখ্যা গণঅধিকার থেকে বিএনপিতে যাওয়া রাশেদ খাঁনের

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৬No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট’ বলে আখ্যায়িত করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির অ্যাক্টিভিস্ট মুহাম্মদ রাশেদ খাঁন।

    গতকাল শনিবার (২৩ মে) জাতীয় দৈনিক ইনকিলাবের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে তাকে এ মন্তব্য করতে দেখা গেছে।

    সাক্ষাৎকারে কথা বলার এক পর্যায়ে রাশেদ খাঁন নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গে বলেন, ‘আমরা ক্যাম্পাসে এই নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাম রাজনীতি করতে দেখেছি। আমরা তাকে বাম নেতা হিসেবেই জানতাম। কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি নাকি শিবিরের রাজনীতি করতেন। এইযে বাম শিবির, বাম শিবির আসলে কারা হয়? যাদের কোনো পলিটিক্যাল চরিত্র থাকে না। নাসীরুদ্দীন পাটওয়ারী একজন পলিটিক্যাল প্রস্টিটিউট। তাকে আসলে পলিটিক্যাল জোকার বললেও ভুল হবে না।’

    তিনি বলেন, ‘আমি কয়েকদিন আগে বলেছিলাম যে, গাঁজা না খাইলে আসলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। পরে আমি কয়েকজনের কাছ থেকে জানতে পারলাম যে, নাসীরুদ্দীন পাটওয়ারী গাঁজার পাশাপাশি ইয়াবাও খায়। সে বক্তব্য দেওয়ার সময় মাথা এদিক-সেদিক ঘুরায়, আবার ফ্যালফ্যাল করে হাসে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই ভঙ্গিমায় বক্তব্য দিতে পারে না।’

    রাশেদ খাঁন আরও বলেন, ‘বাংলাদেশের কোনো ব্যক্তিকে নাসীরুদ্দীন পাটওয়ারির মতো গালিগালাজ করাইতে পারবেন? আপনাকে (সঞ্চালক) যদি এক কোটি টাকা দেই, আপনি গালিগালাজ করবেন? আপনাকে যদি অন্য কোনো সুবিধা দিই, করবেন? সবাই কী এই কাজ করতে পারে? একমাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী একজন পলিটিক্যাল বাস্টার্ড, সে এই কাজগুলো করতে পারবে। তাকে দিয়ে আপনি সব কাজ করাতে পারবেন।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    তারেক রেজা গ্রেপ্তারের পর ভাইরাল জুলাইয়ের সেই জানাজার ছবি

    মে ২৪, ২০২৬

    আমার রাজনৈতিক চেতনা গড়ে উঠেছে তাওহীদের ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    মে ২৪, ২০২৬

    ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামবিরোধী: জমিয়ত

    মে ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.