Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিকাব পরা নারী এমপিদের উদ্দেশে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী করা বক্তব্যে জাতীয় সংসদে উত্তাপ ছড়িয়েছে। লেখাপড়া করে সংসদ সদস্য হয়েও তারা (নারী এমপিরা) সংসদে নিকাব পরে আসায় মনিরুল হক চৌধুরী তাদের চিনতে পারেন না বলে উল্লেখ করেন। তার এই বক্তব্যের সময় বিরোধী দলের প্রতিবাদে হট্টগোল তৈরি হয়।

রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে।

সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা?’

এসময় নারী আসনসহ বিএনপির সংসদ সদস্যরা সেটিকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সঙ্গে হাস্যরসেও ফেটে পড়েন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’

এই বক্তব্যে বিরোধী দলীয় এমপিরা প্রতিবাদ করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীকে বাধা দেন। তিনি কারও ‘পার্সোনাল ফ্রিডমে’ আঘাত না দিতে বলেন। এ নিয়ে কথা বলা উচিত নয় বলেও জানান।

মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জামায়াতের সংসদ সদস্যরাও এর প্রতিবাদ জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.