Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»নির্বাচনের তারিখ ঘোষণা: জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নিশ্চিত করতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নির্বাচনের তারিখ ঘোষণা: জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নিশ্চিত করতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৬, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

নির্বাচনের তারিখ ঘোষণা: জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নিশ্চিত করতে হবে
— বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা, শুক্রবার, ৬ জুন ২০২৫:
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি মনে করে—শুধু সময়সূচি নির্ধারণ যথেষ্ট নয়; একটি কার্যকর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন সর্বাত্মক প্রস্তুতি, রাজনৈতিক সদিচ্ছা ও ন্যায্য পরিবেশের বাস্তব নিশ্চয়তা।

আজ এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন—
> “জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত বার্তা উপস্থাপন করেছেন। আমাদের মতে নির্বাচন ফেব্রুয়ারীর মধ্যে হলে ভালো হত, তবুও আমরা সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণাকে স্বাগত জানাই। তবে শুধু তারিখ ঘোষণা করলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো—নির্বাচনী পরিবেশকে পেশিশক্তিমুক্ত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সকলের জন্য সমান সুযোগসম্পন্ন করে তোলা।”

নেতৃবৃন্দ বলেন, ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে অঙ্গীকার উচ্চারিত হয়েছে, তা বাস্তবায়নের একমাত্র পথ হলো—
জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করা।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা।
নির্বাচন কমিশনের সাহসী ও স্বাধীন ভূমিকা।
গণমাধ্যম ও নাগরিক সমাজের অবাধ পর্যবেক্ষণ নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনটি মৌলিক শর্ত পূরণ অপরিহার্য—
১. নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো।
২. ভোটাধিকার প্রয়োগে নিরাপদ ও সহনীয় পরিবেশ।
৩. রাজনৈতিক দলসমূহের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।

বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে, একটি অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনই পারে দেশে গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে।

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন—

> “আপনার সদিচ্ছাকে বাস্তব রূপ দিতে হলে এখনই প্রয়োজন—

ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি।

চলমান সংস্কার প্রক্রিয়াকে বেগবান ও কার্যকর করা।

‘জুলাই-সনদ” যথাসময়ে প্রকাশ ও বাস্তবায়ন নিশ্চিত করা- আগামীর বাংলাদেশের গন্তব্য নির্ধারণ ও ফ্যাসিবাদ মোকাবিলার জন্য যা অত্যন্ত জরুরী।

সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে নিয়মিত ও অর্থবহ সংলাপের ধারা চালু রাখা।

নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামো গঠন করা।

বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ বলেন, আমরা আল্লাহ তায়ালার সাহায্য কামনা করি—দেশবাসী যেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনমতের প্রতিফলন প্রত্যক্ষ করতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.