Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ২৩, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। দেশি-বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দ্রুত নির্বাচন প্রয়োজন। সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন। নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এর বিকল্প নেই।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান। বলেন, নির্বাচনের পিচ্ছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী।

তারেক রহমান বলেন, যে দেশের রাজনীতি রুগ্ন, সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।

প্রায় ২৫ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়।

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.