Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি: পাটওয়ারী
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি: পাটওয়ারী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২২, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে, নির্বাচনে তার মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি।

তিনি বলেন, সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে দল। সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি। শাপলা প্রতীকের জয়জয়কার হবে। জনগণ শাপলা প্রতীকে পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব। এবারই এনসিপি সংসদে সরকার গঠন করবে।

রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাকি দুই প্রতীকের বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই দলও সেটাই চায়।

এনসিপির আবেদন দিতে দেরি হলো কেন সে বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, নিবন্ধনের জন্য করণীয় সবকিছু করেই পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি।

আখতার হোসেন জানান, তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে তারা ‘শাপলা’ প্রতীকই চান বলে জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.