Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নুসরাতের বাড়িতে আগুন : তার ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় কারা জড়িত- জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। তিনি জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে নয়; বরং রাজনৈতিক কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তার ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। তবে তিনি নিশ্চিত নন।

নুসরাত তাবাসসুম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, নুসরাতের বাড়িতে আগুন জ্বলছে। এ সময় কয়েকজনকে চিৎকার করে কথা বলতে শোনা যায়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, তাদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

এর আগে নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যে ঘরটিতে আগুন লেগেছে, সেটির কথা জানিয়ে তিনি বলেন, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কক্সবাজারের উখিয়ার যুবদলের দুই পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ

নভেম্বর ১২, ২০২৬

নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নভেম্বর ১১, ২০২৬

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

নভেম্বর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.