Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নূরুল হক নূরের উপর হামলার নিন্দা: ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: -জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৯, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই মূহুর্তে দেশে এ রকম হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই নিরপেক্ষ আচরণ করতে হবে।

আজ রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন।

তিনি উক্ত বিবৃতিতে আরো বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশে এই মূহুর্তে কোন প্রকার অরাজক পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে নতুন নতুন ইস্যু সৃষ্টির জন্য নয়।একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আসার নেপথ্যে কারা পরিকল্পনা করছেন তাও দেশবাসীর নিকট স্পষ্ট করার দাবি জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.