Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করা উচিত। আইনি জবাবদিহির ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল উল্লেখ করে মামদানি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।

মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুকে আমি একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি হিসেবে মনে করি।’ আইসিসি কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করলে তাকে জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে এর আগে মামদানি স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটি প্রশাসনের নেতানিয়াহুকে গ্রেপ্তারের স্বাধীন আইনি ক্ষমতা নেই। তিনি নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গ্রেসি ম্যানশনে ট্রাম্প ও মামদানির বৈঠকে অভিবাসন আইন প্রয়োগ ও আবাসন প্রকল্পসহ নিউইয়র্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ট্রাম্প মামদানির মেয়র হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। মামদানিও নিউইয়র্কের বাসিন্দাদের স্বার্থে ট্রাম্পের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার কথা জানান।

সূত্র : দ্য টাইমস অব ইসরাইল, সিএনএন, এপি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.