Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে শিশুসহ আহত ১০

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।

মাগুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’-এর বাসটি অতিরিক্ত গতির কারণে পদ্মা সেতুর মাওয়া সংলগ্ন ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দ্রতগতির বাসটি সড়কের নিরাপত্তা রেলিংয়ে সজোরে সজোরে ধাক্কা খেয়ে মাঝরাস্তায় উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন এবং অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথেই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ফায়ার রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

উদ্ধারকারীরা আশঙ্কাজনক ও গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উদ্ধারকাজ শেষে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর পদ্মা সেতু সংলগ্ন ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুসহ আহত অন্তত ১০ যাত্রী। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘নবীর সন্তান নবী হলে আপত্তি নেই, পীরের সন্তান পীর হলে আপত্তি কেন?’—প্রশ্নের জবাব দিলেন মুফতি নোমান কাসেমী

আগস্ট ৩০, ২০২৬

হজের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে: পর্যটনমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.