Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»পবিত্র কুরআন নিয়ে হিন্দু যুবকের কটুক্তি; দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল উত্তরখান
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পবিত্র কুরআন নিয়ে হিন্দু যুবকের কটুক্তি; দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উত্তাল উত্তরখান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১৬, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরখান এলাকায় পবিত্র কুরআন শরীফ নিয়ে এক হিন্দু যুবকের কটুক্তির অভিযোগে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। তারা অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

জানা যায়, অভিযুক্ত যুবক ‘অমল চাঁন সরকার’ সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ জনতা উত্তরখানের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজিত জনতাকে শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও আলেমদের হস্তক্ষেপ করতে দেখা যায়।

স্থানীয় এক আলেম বলেন, “এই ধরনের কটুক্তি আমাদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। আমরা শান্তিপূর্ণভাবে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়ার মুখে পুলিশ অভিযুক্তকে আটক করলেও, অল্প কিছুদিনের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পায় ওই যুবক। এতে করে আবারও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে অভিযুক্তকে পুনরায় গ্রেফতারের আল্টিমেটামও দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.