Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

সফরকালে পেজেশকিয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দুই দেশ বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ উন্নয়নের মতো বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করবে।

এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট এই রাষ্ট্রীয় সফরে পাকিস্তান সফর করছেন।

সফরকালে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সিনেটের চেয়ারম্যান এবং জাতীয় পরিষদের স্পিকারও পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি মাসউদ পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর।

এসআর

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বার বার ষড়যন্ত্র করে হারছে ভারত, আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্ব বাড়ছে পাকিস্তানের

জুন ২৩, ২০২৬

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি: তারেক রহমান

জুন ২৩, ২০২৬

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.