Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধস, ৩৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধস, ৩৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তানজুরে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীর ও পাঞ্জাব। দুর্যোগে বহু ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু, সড়ক ও সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে।

গুজরানওয়ালা ও সিয়ালকোটসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো অবনতি হয়েছে। এর মধ্যে ভারত কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার পর সীমান্তবর্তী নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পায়।

মারালা ও খানকি হেডওয়ার্কসকে মাঝারি মাত্রার বন্যা ও কাদিরাবাদকে নিম্নমাত্রার বন্যা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যা ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। অপরদিকে পাঞ্জাবে মারা গেছেন ১৭ জন। এছাড়া কেপি, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরে ভূমিধসে সড়ক, বসতবাড়ি ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই শুরু হওয়া বর্তমান বৃষ্টিপাতের ধারা ২৩ জুলাই পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ উত্তর ওয়াজিরিস্তানের তোচি নদীতে আকস্মিক বন্যার পানিতে ভেসে দুই ব্যক্তি নিহত হন।

এর আগে আপার সাউথ ওয়াজিরিস্তানের সারারোগা তহসিলে বাড়ির ছাদ ধসে একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হন।

সূত্র: ডন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা

জুলাই ২৩, ২০২৬

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কাশ্মীরে আকস্মিক বন্যায় নারী-শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.