Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পাকিস্তান হাইকমিশনে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির আল্লামা মামুনুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন-এ মহামান্য হাইকমিশনার ইমরান হায়দার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তান-এর মধ্যে শিক্ষা, বাণিজ্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়— দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়।

আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন,
“বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন শতাব্দীর পুরোনো। এই বন্ধনকে এখন শিক্ষায়, বাণিজ্যে এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে।”

উভয় পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে একমত হন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান। পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.