Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের দৃষ্টিনন্দন ‘অলওয়েদার সড়কে’ চালবোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন প্রান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ১০ বছর বয়সী ছেলে মুহাম্মদ আয়ান। নিহত মনির হোসেন কিশোরগঞ্জ জেলা শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে চড়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনের দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পথে ভাতশালা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী চালবোঝাই পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অলওয়েদার সড়কে থাকা আশপাশের লোকজন ধাওয়া করে পিকআপটি থামায় এবং চালককে আটকে রাখে। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে, পিকআপটি জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

অষ্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল হক জানান, পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক পিকআপের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সন্তান বিক্রি করা নিয়ে যা বললেন আইফোন কেনা সেই বাবা

আগস্ট ৩১, ২০২৬

এক কোটি তরুণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: প্রতিমন্ত্রী

আগস্ট ৩১, ২০২৬

বিহারে ৭৫০ মক্তব ও ৫১৫ আদর্শ মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্য জমিয়তের

আগস্ট ৩১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.