Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»পুকুরের পানিতে ডুবে প্রাণ হারালো এক পরিবারের দুই শিশু
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পুকুরের পানিতে ডুবে প্রাণ হারালো এক পরিবারের দুই শিশু

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২২, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমর (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র ছিল। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু ওমর। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দুজনই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই সন্তানকে হারিয়ে তাদের মা-বাবাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার খুরশিদ আলম বলেন, ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে দুটি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে ‘কেপিআই’ ঘোষণা করল সরকার

জুলাই ৬, ২০২৬

বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন

জুলাই ২, ২০২৬

নয় দফার ক্রেডিট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সাদিক-ফরহাদ, দাবি আব্দুল কাদেরের

জুলাই ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.