Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি: জামায়াত আমির
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি: জামায়াত আমির

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ৩১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, চরম দুঃসময়েও আমরা দেশ ছেড়ে যাইনি। আগামীতেও দেশের মানুষদের ছেড়ে কোথাও যাবো না।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা নগরের ঐতিহাসিক টাউনহল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মিডিয়া জাতির চোখ ও বিবেক। জোর করে দেশকে অন্যায় ও চাঁদাবাজির পক্ষে দাঁড় করাবেন না।’
তিনি দাবি করেন, তাদের দল সবচেয়ে বেশি গুম ও নির্যাতনের শিকার হয়েছে, তবে ক্ষমতায় গেলে প্রতিশোধমূলক রাজনীতি করবে না।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা চাঁদাবাজি করবো না, মামলা দিয়ে হয়রানি করবো না— এই কথা দিয়ে কথা রেখেছি। ফুটপাতের দোকানি থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার কাছ থেকে চাঁদা নেয়ার সংস্কৃতি চালু আছে, যা বন্ধ করা হবে।’

মায়েদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে তাদের ভোটাধিকার থেকে বিরত রাখা যাবে না। কেউ যদি নারীদের অসম্মান করার হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।’

তিনি মায়েদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘রাজার ছেলে রাজা হবে— এটা চলতে পারে না।’

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানবন্দরসহ বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.