Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»প্রধানমন্ত্রীর কাছে ঝুঁকিভাতা-ওভারটাইম বিলসহ এক গুচ্ছ দাবি পুলিশের
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রীর কাছে ঝুঁকিভাতা-ওভারটাইম বিলসহ এক গুচ্ছ দাবি পুলিশের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সরকারের কাছে বাংলাদেশ পুলিশের জন্য আলাদা পে-স্কেল দাবি করেছেন পুলিশ সদস্যরা। সেইসঙ্গে ঝুঁকিভাতাসহ ওভার ডিউটি বাবদ ৫০ শতাংশ ওভারটাইম বিল ও চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতিরও দাবি জানিয়েছেন তারা।

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেড থেকে এসব দাবিসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

কল্যাণ প্যারেডে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া সারাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন পুলিশের সংশ্লিষ্ট সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কল্যাণ প্যারেডে বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার বলেন, মামলার তদন্তের বেশিরভাগ কাজ করেন থানার উপ-পরিদর্শকরা (এসআই)। কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্ত কাজে গতি আনতে ও যাতায়াত ব্যবস্থার সমাধানে মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি খরচের বিল দিলে কাজের গতি বাড়বে। তিনি আরও বলেন, তদন্ত ব্যয় বেড়েছে, সেটি বাড়িয়ে দেওয়া হোক।

কল্যাণ প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তারা আরও জানান, প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একজন নারী কনস্টেবল অনারারি পদোন্নতির দাবি উত্থাপন করেছেন। এছাড়া একজন অতিরিক্ত ডিআইজি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, পুলিশের থানা, ব্যারাক, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেটি নতুন করে চালুর আর্জি জানান তিনি।

পুলিশ পদক দেওয়া হয়নি

নানা বিতর্কের পর এবার পুলিশের পদক দেওয়া হয়নি। এবারের পদক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল যে, বিগত ফ্যাসিস্ট আমলের বিতর্কিত কর্মকর্তারা এবার পুলিশ পদক পাচ্ছেন। আগের সরকারের আমলে পদক পাওয়া কয়েকজন কর্মকর্তার নাম আবারও তালিকায় এসেছে। রাজনৈতিক ঘনিষ্ঠতা বা প্রভাবশালী সংযোগের অভিযোগ রয়েছে এমন কর্মকর্তারাও মনোনয়ন পেয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। বিতর্কিত অভিযান বা আলোচিত ঘটনায় জড়িত কর্মকর্তাদের নামও অন্তর্ভুক্ত হয়েছে। সাধারণত পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর পদক দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এবার আর পদক দেওয়া হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

জুন ২৭, ২০২৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

জুন ২৫, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.