Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»প্রধানমন্ত্রীর মুখ থেকে অনবরত ভুল বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে : জামায়াত আমির
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রীর মুখ থেকে অনবরত ভুল বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে : জামায়াত আমির

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মাদক আর সিগারেটের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে মিছিল করেছে। এগুলো মিথ্যা, ভুয়া। প্রধানমন্ত্রীর মুখ থেকে অনবরত ভুল বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্থ হবে।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, জনগণ যখন দেখবে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক তখন বাহবা দেবে। আর যখন দেখবে ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করছেন, তখন জনগণ বসে বসে আঙুল চুষবে না। যে সরকার জনগণের রায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনবরত ভুল বা বিভ্রান্তিকর বক্তব্য এলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

জামায়াত আমির আরো বলেন, বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়। এমনকি প্রধানমন্ত্রীর কথাও তাকে বলতে হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃক্সখলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য শাহজাহান চৌধুরী শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই লালদীঘি ময়দানে ব্যাপক জনসমাগম হয়। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

এতে আরো বক্তব্য রাখেন, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম, এনসিপি’র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির মূখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা’র সহ–সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বিডিপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও জেলা–মহানগরীর নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দেওয়ার চেষ্টা করছেন: পাটওয়ারী

জুন ১৫, ২০২৬

সংসদে হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না: হেফাজতে ইসলাম

জুন ১৫, ২০২৬

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে: অর্থমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.