Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»প্রমাণ হয়েছে, বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রমাণ হয়েছে, বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে- বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমেই তাদের রায় দিয়েছেন। জনগণের এই রায় উদার গণতন্ত্রের বিজয়কে নিশ্চিত করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা ঘটেছে এবং বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করছে। একই সঙ্গে তিনি তারেক রহমান-কে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে দলটির দাবি। তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিজয় শুধু একটি দলের নয়, এটি গণতন্ত্রে বিশ্বাসী মানুষের বিজয়। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দলের নেতার হাত শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দেওয়ার চেষ্টা করছেন: পাটওয়ারী

জুন ১৫, ২০২৬

সংসদে হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না: হেফাজতে ইসলাম

জুন ১৫, ২০২৬

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে: অর্থমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.