Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»প্রাথমিক বৃত্তির ফল ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

প্রাথমিক বৃত্তির ফল ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৯, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আগেই বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ফাঁস হয়ে গেছে আংশিক ফলাফল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মাহবুবা আইরিন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য সহকারী ইঞ্জিনিয়ার মেহতাব কায়েসকে দায়িত্ব প্রদান করা হয়। ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ হতে সাধারণ ব্যবহারকারীগণ ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। ফলে কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশের ঘটনার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হলো।

সংস্থাটির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিলের নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন- শিক্ষা অফিসার (উপবৃত্তি বিভাগ) মো. জিয়াউল কবির সুমন ও সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মদ রোখসানা হায়দার।

কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে বর্ণিত ঘটনা তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।

এছাড়াও অভিযুক্তের বিষয়ে ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শীনা ফেরদৌসী।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কিন্ডারগার্টেনসহ সাধারণ সরকারি স্কুলে বৃত্তি চালু করে জনগণের থেকে পাওয়া প্রশংসা এখন অদক্ষতা আর স্যাবোটাজের কবলে পড়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই কিছু কিছু জায়গায় ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক ও অভিভাবকরা তাদের শিক্ষার্থী ও সন্তানদের ফলাফল শেয়ার করতে দেখা গেছে। কেউ কেউ মিষ্টিমুখ করছেন আবার একই সঙ্গে বিভ্রান্তির মধ্যেও পড়েন ফেসবুকে পাওয়া ফল নিয়ে।

প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহের শুরুর দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ফলাফল নিয়ে কেলেঙ্কারির ঘটনা ঘটে গেল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটাররা

জুলাই ৯, ২০২৬

হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের

জুলাই ৯, ২০২৬

কক্সবাজারে বন্যায় পানিবন্দি ৫ লাখ মানুষ

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.