Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»“প্রাথমিক শিক্ষায় ইসলাম শিক্ষক নিয়োগে অবহেলা, সংগীত ও তৃতীয় লিঙ্গ কোটা অগ্রাধিকার — উত্তরা উলামা পরিষদের নিন্দা”
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

“প্রাথমিক শিক্ষায় ইসলাম শিক্ষক নিয়োগে অবহেলা, সংগীত ও তৃতীয় লিঙ্গ কোটা অগ্রাধিকার — উত্তরা উলামা পরিষদের নিন্দা”

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের জনদাবি উপেক্ষা করে একদিকে অযৌক্তিকভাবে সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে, অন্যদিকে কোটার ভিত্তিতে তথাকথিত “তৃতীয় লিঙ্গ (ট্রান্সজেন্ডার)” ব্যক্তিদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত ও অসংগত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।

সাম্প্রতিক ওয়েভ ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র অত্যন্ত ভয়াবহ—

১০.২৮% ছেলে ও ৮.৭১% মেয়ে বাংলা বইয়ের একটি বর্ণও পড়তে পারে না।

১৩.৬২% শিশু এক অঙ্কের সংখ্যাও চিনতে অক্ষম।

১৬.৭৮% ছেলে ও ১৫.২২% মেয়ে ইংরেজি বইয়ের একটি বর্ণও পড়তে জানে না।

এই পরিস্থিতি স্পষ্ট করে যে, প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মৌলিক শিক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) নিশ্চিত করা। অথচ সরকার এসব মৌলিক ঘাটতি দূর করার পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগ ও বিতর্কিত কোটাভিত্তিক নিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে, যা জাতির শিক্ষা ও ভবিষ্যতের জন্য এক গভীর হুমকি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম মিলন দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন। কিন্তু বিগত একবছরে সরকার এই বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—

মৌলিক শিক্ষা যখন ভয়াবহ সংকটে, তখন দেশব্যাপী ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় স্বার্থবিরোধী।

বাংলাদেশের ৯২% মুসলিম জনগোষ্ঠীর বাস্তবতা উপেক্ষা করে ইসলাম শিক্ষকের পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগ একটি সাংস্কৃতিক বৈপরীত্যের নামান্তর।

‘তৃতীয় লিঙ্গ’ কোটার মাধ্যমে শিক্ষাব্যবস্থায় বিতর্কিত এজেন্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সংজ্ঞা এখনো অস্পষ্ট এবং যা শিক্ষাঙ্গনে নতুন বিভাজন তৈরি করবে।

বৃহত্তর উত্তরা উলামা পরিষদ সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে এবং প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.