Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী আগ্রাসন চালানো নেতানিয়াহুকে আর একটি পয়সাও দেওয়া উচিত নয়: মার্কিন সিনেটর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংস তাণ্ডব এবং ইসরাইলি সামরিক বাহিনীর আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসরাইলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে মার্কিন করদাতাদের পক্ষ থেকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা না দেওয়ার জোর দাবি জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার করে স্যান্ডার্স লেখেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী আগ্রাসন চালানো বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেলরা কী বলছেন, তা শুনুন।

প্রতিবেদনে উদ্ধৃত অবসরপ্রাপ্ত ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বক্তব্যও তুলে ধরেন স্যান্ডার্স। এতে দেশটির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এফ্রাইম স্নেহ বলেন, ‘এটি একটি সুস্পষ্ট জাতিগত নিধন।’

একই প্রতিবেদনে ইসরাইলি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ আগমন সতর্ক করে বলেন, ‘একটি সমাজ যখন এভাবে আচরণ শুরু করে, তখন সেই সমাজ নিশ্চিতভাবেই ধ্বংসের দিকে ধাবিত হয়।’

আমেরিকা ইসরাইলকে নিঃশর্ত আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার দ্বিদলীয় ঐকমত্যের কড়া সমালোচনা করে সিনেটর স্যান্ডার্স পুনরায় বলেন, কট্টরপন্থী নেতানিয়াহু সরকারের জন্য আর একটি পয়সাও দেওয়া উচিত নয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নেতানিয়াহু একজন খুনি, একজন গণহত্যাকারী : হাকান ফিদান

সেপ্টেম্বর ২, ২০২৬

ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

সেপ্টেম্বর ২, ২০২৬

নেপালের বন্যায় নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, নিখোঁজ ৪০০০

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.