Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফুটপাত দখল করে আ.লীগ কার্যালয়, গুড়িয়ে দিলো প্রশাসন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযানে ফুটপাত দখল করে নির্মিত সাবেক উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনটি ভাঙা হয়।

এর আগে সোমবার প্রথম দফার অভিযানে বাজারের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ভবনটি অক্ষত থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন ওঠে ভবনটির বৈধতা ও লিজ প্রক্রিয়া নিয়ে।

স্থানীয় সূত্রের দাবি, একটি সমিতির নামে বরাদ্দ পাওয়া ভবনটিতে পরে ইটের পার্টিশন দিয়ে একাধিক কক্ষ তৈরি করে ৫-৬ লাখ টাকা পর্যন্ত জামানতের বিনিময়ে ভাড়া দেওয়া হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি সেখানে ছয়টি দোকান নির্মাণের কাজও শুরু হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। দখলমুক্ত স্থান পুনরায় দখল হলে আরো জোরালো অভিযান চালানো হবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.