Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফেসবুক লাইভ চলাকালে পুলিশকে চড়, মুচলেকায় ছাড়া পেলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরায় ফেসবুক লাইভ চলাকালে এক পুলিশ সদস্যকে চড় মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত জেলা বিএনপির সদস্য ও মাগুরা জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি নাইমুজ্জামান নয়নকে আটক করা হলেও পরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের কাঁচাবাজার এলাকায় পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ইমরান হোসেন মোটরসাইকেলে ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকার থেকে নয়ন পেছন থেকে জোরে হর্ন দিলে সাইড দেওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নয়ন ইমরানের মোটরসাইকেলের চাবি নিয়ে ফেসবুক লাইভে গিয়ে কথা বলতে থাকেন এবং তাকে চড় মারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নয়ন ফেসবুক লাইভে উত্তেজিত অবস্থায় কথা বলছেন এবং একপর্যায়ে ইমরানের ঘাড়ের পেছনে চড় মারেন। পরে আরও আঘাত করার চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তার হাত ধরে ফেলেন।

পুলিশ সদস্য ইমরান হোসেন বলেন, “বিনা কারণেই আমি মারধরের শিকার হয়েছি। নয়ন আমাদের তিন পুলিশ সদস্যকে মাইক্রোবাস সমিতির অফিসে আটকে রাখার হুমকি দেন।”

সদর থানার ওসি জানান, নয়নকে আটক করা হয়েছিল, পরে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়নকে ছেড়ে দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যেকোনো প্রয়োজনে মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে যুব মজলিস

আগস্ট ৩০, ২০২৬

আইফোন কিনতে দেড় বছর বয়সী শিশুপুত্রকে বিক্রি করলেন বাবা

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: শাহে আলম

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.