Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৫, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিনিধি;

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে উত্তরায় ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা ৪ নম্বর সেক্টর ১০নং রোড থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদের মুখে ছিল বিজয়ের দৃপ্ত স্লোগান—লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারও বাপের না, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, রশি লাগলে রশি নে খুনি হাসিনার ফাঁসি দে—এইসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

জুলাই মাদরাসা ছাত্র পরিষদ-এর আহ্বায়ক আরাফাত নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত
র‍্যালিতে আরও বক্তব্য রাখেন ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদের সদস্য সচিব আব্দুল আহাদ, মুখপাত্র আব্দুল্লাহ ইকবাল, প্রধান সমন্বয়ক রিজওয়ান নাবিল, সংগঠক তোফাজ্জল হোসেন ইফতি, মাহবুব শেখ, আনোয়ার মাহমুদপ্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,“এক বছর আগে আজকের এই দিনে, আমরা মাদরাসা ছাত্ররা বুকের রক্ত দিয়ে একটি অন্যায়ের পতন নিশ্চিত করেছিলাম। সেটা ছিলো কোনো একদিনের ক্ষোভ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রজন্মের বিস্ফোরণ ছিলো এটি। আজকের এই র‍্যালি সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ এবং ভবিষ্যতের পথচলার সংকল্প।”

বক্তারা বলেন, “আমরা অনেক আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে জুলাইয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলাম। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আমরা সেই স্বাধীনতার ছিটেফোঁটাও পাচ্ছি না। আজো মাদরাসার ছাত্রদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, বরং তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে নতুন ষড়যন্ত্র চলছে।”

তারা বলেন, “জুলাইয়ের এই আন্দোলন কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। এটা ছিলো আত্মমর্যাদা রক্ষার আন্দোলন। সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হলে, আবারও নতুন জুলাই আসবে ইনশাআল্লাহ।”

র‍্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.