Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের ১৪ অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে দেশের ১৪টি অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
গতকাল (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘন্টার পুর্বাভাসে এসব কথা বলা হয়। এদিকে গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টির কারণে সমুদ্র উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
আজ ও আগামীকাল (১৭ ও ১৮ জুলাই) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহীর কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে । কোথাও কোথাও ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও কক্সবাজার) এবং উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট ও সুনামগঞ্জ) বন্যা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধসের বা পাহাড়ধসের সতর্কতা জারি রয়েছে । সাম্প্রতিক বন্যায় ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ সাত জেলায় ৫৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.