Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বরিশালে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণ মিছিল
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বরিশালে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণ মিছিল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই কে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণ মিছিল করেছে বরিশাল সিটির সর্বস্তরের জনগণ।

আজ ২০ এপ্রিল’২৫ রবিবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল থেকে শুরু হওয়া গণ মিছিলটি ফজলুল হক এভিনিউ কোর্টের সামনে জমায়েত হয়। এ সময় কয়েক হাজার মানুষ এখানে অবস্থান নিয়ে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান তোলে।

গণ মিছিলে সর্বস্তরের জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে একই দাবিতে মাঠে নেমেছে হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠন। তাদের মতে শায়খে চরমোনাই মেয়র হলে বরিশালের ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে।

গত ১৭ এপ্রিল মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আদালতে হাজির হয়ে ২০২৩ সালের জুন মাসে আয়োজিত সিটি কর্পোরেশন নির্বাচনের অনিয়মগুলো উল্লেখ করে সেই নির্বাচনের সঠিক ফলাফল ঘোষণা অর্থাৎ শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করেন। আজ সে মামলার শুনানির দিন ধার্য্য থাকলেও আদালত ২৪ এপ্রিল মামলার শুনানির তারিখ পিছিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মামলার পর থেকে বরিশালের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবি দিনদিন জোড়ালো হচ্ছে। মাঠে নামছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবি বিভিন্ন সংগঠনও দাবি জানিয়ে আসছে।

সরকারি বিএম কলেজ, বরিশাল-এর রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর লোকমান হাকিম এ গণমিছিলের নেতৃত্ব দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.