Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে উচ্ছেদ করা হয়েছে অভিযোগ করে পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তির কয়েকশ বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা বলেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ করা মেনে নেওয়া যায় না। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান বলেন, ‘হাজীর মাজার বস্তির মাদকের চিহ্নিত আস্তানা ছাড়া কোনো বস্তিঘর উচ্ছেদ করা হবে না। বিভিন্ন দাবি নিয়ে বস্তিবাসী মহাসড়কে অবস্থান নিয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পরে প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত সোমবার রাজউক ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে হাজী মাজার বস্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক

সেপ্টেম্বর ৪, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৪, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.