Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাভার থানার দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাভার থানার দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আজ (২১ আগস্ট, বৃহঃপতিবার, সকাল ৯টা) সাভার বলিয়ারপুরের জমজম নুর সিটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাভার থানার দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী (সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১৯)৷

থানা সভাপতি ও ঢাকা-২ (সাভার- কেরানীগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাফেজ নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, জেলা সহ- সভাপতি মাওলানা শাহেদ জহিরি, বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহ- সভাপতি মুফতি সুলতান মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ, সহ সাধারন সম্পাদক মুফতি নাজমুল ইসলাম শাকিল, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাউসার হুসাইন, জেলা শ্রমিক মজলিসের সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান আওলাদ৷

অনুষ্ঠানে আলেমসহ বিভিন্ন পেশার মানুষ সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.