Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৪, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার মাসিক নির্বাহী বৈঠক আজ মঙ্গলবার (২৪ জুন) বাদ জোহর রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে মহানগরের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড শাখা গঠনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুন, শুক্রবার, বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, মাওলানা আবুল কাশেম নিয়াজী, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম সিরাজী, বাইতুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা জারির আহমদ এবং নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা ওবাইদুল্লাহ প্রমুখ।

সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.