Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন
তারাকান্দা, ৭ জুলাই ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আজ ৭ জুলাই সোমবার বিকাল ৩টায় তারাকান্দা জামান মার্কেটের নিচতলা প্রেসক্লাবে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সভাপতি মুফতী রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম রাহমানি।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের পরামর্শক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মাওলানা ফজলুর রহমান সভাপতি, হাফেজ আব্দুস সবুর খান সিনিয়র সভাপতি, মাওলানা মোফাজ্জল হোসাইন সাধারণ সম্পাদক এবং মাওলানা আশরাফুল ইসলাম পাঠান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুফতী আজিমুদ্দিন শাহ জামালী, হাফেজ আব্দুস সালাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং ইসলামী আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.