Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»বাংলাদেশ-চীন সামরিক ও অর্থনৈতিক করিডরের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলাদেশ-চীন সামরিক ও অর্থনৈতিক করিডরের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এ ছাড়া তিস্তা প্রকল্প নিয়েও ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর সম্পন্ন করেছেন।

সম্ভাব্য জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ চীনের সঙ্গে আলোচনা করছে এবং বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডর নিয়ে বেইজিংয়ের প্রস্তাব বিবেচনা করছে, এমন দুই পৃথক প্রশ্নের মুখোমুখি হন রণধীর জয়সওয়াল।

জবাবে তিনি বলেন, আমরা আমাদের এলাকার এই ধরনের সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।

বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এ প্রকল্প বিষয়ে ভারতের মতামত ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে প্রকল্পগুলোর জন্য আমাদের উন্নয়নমূলক সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে।

পাশাপাশি তিনি যোগ করেন, ভারতের সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহকেই বিবেচনায় রাখবে ভারত।

এর আগে গত সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান একটি জাতীয় অগ্রাধিকার এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

চীনা কর্মকর্তারাও স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তুরস্কের কাছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর

জুলাই ৬, ২০২৬

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ

জুলাই ৬, ২০২৬

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.