Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে- আল্লামা মামুনুল হক
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে- আল্লামা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ৩১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের অভিপ্রায় ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে এবং গুন্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক আরও বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না। এদেশের মানুষ আর দুটি রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখবে না। তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা এই জমিদারির রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই বিশ্বাস করে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং শোষিত মানুষের মুক্তি ও অধিকার
আদায়ের জন্য।

বক্তৃতায় মামুনুল হক জোর দিয়ে বলেন, একাত্তরের পরবর্তী শাসকরা জনগণের অধিকার খর্ব করে নিজেদের জমিদারির প্রভাব বিস্তার করেছিল। আজ বাংলাদেশের নতুন জাগরণ তৈরি হয়েছে। মানুষ এখন চায় তাদের প্রকৃত অধিকার এবং সামাজিক মর্যাদা ফিরে পেতে। ১১ দলীয় জোট সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

চৌদ্দগ্রামের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার জনতা এই গণসমাবেশে অংশগ্রহণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

জুলাই ২২, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.