Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাড়ল বাসের ভাড়া, কোন রুটে কত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ে। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৭ পয়সা।

তিনি বলেন, মালিকেরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর ও জেলা পর্যায়ে সব রুটেই ৩ পয়সা কম ভাড়া নেওয়া হবে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিমুল বিশ্বাস আরো বলেন, ‘ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের ওপর বোঝা। সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। প্রশাসনিকভাবে এবং সমিতির পক্ষ থেকেও বিষয়টি দেখা হবে।’

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তখন বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

এবার ভাড়া বাড়ানোর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল।

অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। এসব বাসে ভাড়া তুলনামূলক বেশি। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।

নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা ও ছাদে সৌরবিদ্যুত বসানোর সুপারিশ সংসদীয় কমিটির

অক্টোবর ৭, ২০২৬

এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

অক্টোবর ৬, ২০২৬

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.