Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা, আহত ৪ নেতাকর্মী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামালপুরে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়কে নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব ও ছাত্র সংগঠনের অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

তথ্যনুযায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

আহতদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়ক নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল ছাত্র ও যুবশক্তি। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু নেতাকর্মী এসে আমাদের ওপর হামলা চালায়। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে আশ্রয় নিই।

এ বিষয়ে জানতে চেয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভকে ফোন দিলে তিনি কোনো সাড়া দেননি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্ত আছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬

নদী ছাড়ছেন জেলেরা, মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

অক্টোবর ৭, ২০২৬

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.