Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, খোলা হয়েছে ৪৪টি জলকপাট

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। পানির চাপ মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তা বেড়ে বিকেল ৩টায় বিপৎসীমা ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উল্লেখ্য, তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার পর্যন্ত। বিকেল ৩টায় পানির প্রবাহ রেকর্ড ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

অক্টোবর ১৬, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নজরদারি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এসআরবি-১৫

অক্টোবর ১৬, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

অক্টোবর ৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.