Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। তাই সব আলেম-উলামা ও ইসলামপ্রিয় জনসাধারণকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কোরআন-সুন্নাহ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে এবং মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী , খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাওলানা রশিদ আহমদ শিব্বির (কিশোরগঞ্জ), মাওলানা লিয়াকত আলী, বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মুনীর হোসাইন কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, লালবাগ জামেয়ার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইন রাযী, মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম, মুফতি মোহাম্মদুল্লাহ এমপি, মুফতি সালাহউদ্দিন দিলুরোড,মুফতি রফিকুল ইসলাম আল মাদানী বসুন্ধরা, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা আলী আজম (ব্রাহ্মণবাড়িয়া), মুফতি আহমদ আলী (ময়মনসিংহ), মুফতি আবদুর রাজ্জাক কাসেমী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি মাহমুদুল হাসান আশরাফী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী ও মুফতি সাইফুল্লাহ হাবীবী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে উম্মতের বিশুদ্ধ আকিদা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নানামুখী বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ ও অপসংস্কৃতির আগ্রাসনের মধ্যে কুরআন-সুন্নাহভিত্তিক সহিহ আকিদার শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি। এ লক্ষ্যে আলেম-উলামা, খতিব, ওয়ায়েজ এবং দ্বীনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরো বলেন, মুসলিম সমাজে ঈমান-আকিদার বিশুদ্ধতা রক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা প্রচার এবং ভ্রান্ত চিন্তাধারার অপপ্রচার প্রতিরোধে নিয়মিত দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক উদ্যোগ জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত খান বলেন, বিশুদ্ধ আকিদাই একজন মুমিনের ঈমান, আমল ও চরিত্রের ভিত্তি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণের জন্য বিশুদ্ধ আকিদা অপরিহার্য। তিনি সকলকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থেকে কুরআন-সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ ও প্রচারের আহ্বান জানান।

আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামা, ওয়ায়েজীন ও দ্বীনি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নয় দফার ক্রেডিট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সাদিক-ফরহাদ, দাবি আব্দুল কাদেরের

জুলাই ২, ২০২৬

অভিনেত্রী শাওনকে জুতা মারলে ১ লাখ টাকা পুরস্কার দেবেন রাকসু জিএস আম্মার

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.