Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»বিশ্বের সবচেয়ে দামি ভবন মসজিদুল হারাম
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিশ্বের সবচেয়ে দামি ভবন মসজিদুল হারাম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২২, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাবা ঘরকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কায় গড়ে উঠেছে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র মসজিদ, মসজিদুল হারাম। মুসলিমরা হজ ও ওমরা পালনের জন্য মসজিদটিতে একত্রিত হন, এতে নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করেন বিশ্বের প্রত্যেক মুসলিম।

পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে চারদিকে গড়ে উঠা মসজিদুল হারামের ভিতরের এবং বাইরের নামাজের স্থানসহ এর আয়তন হলো ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার (৮৮.২ একর)। মসজিদ আল-হারামের ৯টি সুন্দর ও সুউচ্চ মিনার একে অনন্য দৃষ্টিনন্দন করে তুলেছে।

মসজিদ আল-হারামের ৮১টি দরজা রয়েছে। যার প্রত্যেকটি সব সময় উন্মুক্ত থাকে। হোমস অ্যান্ড প্রোপার্টি মসজিদ আল হারামের স্থাপনার নির্মাণ ব্যয় নির্ধারণ করেছেন ৭৫ বিলিয়ন ইউরো (১০০ বিলিয়ন ডলার)। যা মসজিদে হারামকে দামি স্থাপনাগুলোর শীর্ষে নিয়ে এসেছে।

মসজিদটিতে একসঙ্গে চার মিলিয়ন মুসল্লির ধারণক্ষমতা রয়েছে। মসজিদুল হারামে অবস্থিত কাবা শরিফকে ঘিরে তাওয়াফ করেন মুসলমানরা। কাবা শরিফের পাশে রয়েছে মাকামে ইবরামি এবং হাজরে আসওয়াদ। হজ ও ওমরার সময় মুসলমানরা হাজরে আসওয়াদকে চুম্বন করেন।

হজ ও ওমরার সময় পবিত্র কাবাঘরের তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়েন ইবাদতকারীরা।

বায়তুল্লাহকে (কাবা শরিফ) ঘিরে গড়ে ওঠা মসজিদুল হারামে নামাজ আদায় পৃথিবীর অন্য যেকোনও স্থানও ও মসজিদে নামাজের থেকে বেশি সওয়াবের। আল্লাহর রাসুল নিজের পবিত্র জবানে উচ্চারণ করেছেন সে কথা। বর্ণিত হয়েছে, ‘অন্যান্য মসজিদের নামাজেরর তুলনায় মসজিদুল হারামের নামাজ এক লক্ষ গুণ উত্তম।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৪০৬)

বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুধু তিনটি মসজিদের উদ্দেশে সফর করা যাবে- আমার এই মসজিদ (মসজিদে নববী), মসজিদে হারাম ও মসজিদে আকসা। -(সহিহ মুসলিম, সহিহ বুখারি, হাদিস : ১১৮৯)

অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত জাবির (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদে একটি নামাজ অন্য মসজিদে হাজার নামাজ থেকেও উত্তম। তবে মসজিদে হারাম ছাড়া। কেননা, মসজিদে হারামে একটি নামাজ অন্য মসজিদের এক লাখ নামাজের চেয়ে উত্তম। -(মুসনাদে আহমদ)

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জামায়াতকে খেয়ে হজম করা আ.লীগের পক্ষেই সম্ভব হয়নি, বিএনপি সেখানে নস্যি: মামুনুল হক

জুন ১৩, ২০২৬

শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয়

জুন ১২, ২০২৬

ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর

জুন ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.