Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»ইসলাম»বিস্ময় গড়ে মাত্র সাড়ে ৪ বছর বয়সেই কোরআনের হাফেজ আবদুল্লাহ মাসুম!
ইসলাম নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বিস্ময় গড়ে মাত্র সাড়ে ৪ বছর বয়সেই কোরআনের হাফেজ আবদুল্লাহ মাসুম!

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৬, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাত্র সাড়ে ৪ বছর বয়সে ১০ মাস সময়ে মায়ের কাছে কোরআন মাজিদের হেফজ সম্পন্ন করার বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন আহমাদ আবদুল্লাহ মাসুম। বর্তমানে তার বয়স ৪ বছর ৬ মাস ২৯ দিন।

বিস্ময়কর এই হাফেজে কোরআনের শিক্ষক তারই মা। হেফজের সময় আহমাদ কোরআন মাজিদের বাংলা অর্থও শিখেন, যা তার প্রতিভার আরও একটি প্রমাণ।

বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আজহারীর মতে, এই বয়সে হেফজ সম্পন্ন করার ঘটনা বিশ্বে বিরল। ইরান বা আলজেরিয়ায় ৫ বছর বয়সে হিফজের দৃষ্টান্ত থাকলেও আহমাদের মতো সাড়ে চার বছরে এ অর্জন অভূতপূর্ব। আহমাদ তার হেফজ সম্পন্ন করতে সময় নিয়েছে মাত্র ১০ মাস ১৮ দিন।

আহমাদ আবদুল্লাহ মাসুমের বাবা টিভি উপস্থাপক মাসুম বিল্লাহ বিন রেজা। সন্তানের এমন সাফল্যে আল্লাহতায়ালার দরবারে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সন্তানের এ অর্জন শুধু গর্বের নয়, দায়িত্বেরও।

হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আবদুল্লাহ ছাকিব বলেন, বাবা-মায়ের সঙ্গে এই বিস্ময় শিশু যখন আমার মারকাযে (মাদরাসা) বেড়াতে আসে, তখন আমি নিজেই স্তব্ধ হয়ে যাই। শুধু কোরআন হেফজ নয়, সে কোরআনের শব্দার্থও শিখে নিয়েছে। বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঝরঝরে রিডিং করতে পারে। আরবিতে তার স্পিকিং দক্ষতা অসাধারণ। সব মিলিয়ে এটি এক অবিশ্বাস্য প্রতিভা।

ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শায়খ শরিফ আবু হানিফ বলেন, আল্লাহর বড় মেহেরবানি। বিনয়ের সঙ্গে আল্লাহর শোকর আদায় করি। কারও বদনজর যেন না পড়ে খেয়াল রাখতে হবে। এ সংবাদ শুনেই সবাই মাশাআল্লাহ পড়বেন। তার জন্য দোয়া করবেন। সকল জ্বীন-ইনসানের অনিষ্ট থেকে আল্লাহ ওকে হেফাজত করুন।

রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শ্রেষ্ঠ মুজেজা ও অলৌকিক বিষয়। আল্লাহর বিশেষ তওফিকের ফলেই এই ছোট্ট শিশুটি অতি অল্প বয়সে অল্প সময়ে কোরআনের কারিমের হেফজ করতে পেরেছে। আমার জানামতে এত অল্প বয়সে ও অল্প সময়ে কোরআন হেফজ করার সৌভাগ্য বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশের এই ছোট্ট শিশুটি করেছে। আল্লাহ তাকে বিশ্বসেরা আলেম হিসেবে কবুল করেন।

আহমাদের ছবি পরিবার প্রকাশ করতে অনিচ্ছুক, তাই তার ছবি প্রকাশ করা হলো না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.