Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ বিনির্মাণে কুরআন-সুন্নাহভিত্তিক কল্যাণরাষ্ট্রের বিকল্প নেই — জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ বিনির্মাণে কুরআন-সুন্নাহভিত্তিক কল্যাণরাষ্ট্রের বিকল্প নেই — জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ৩১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ বিনির্মাণে কুরআন-সুন্নাহভিত্তিক কল্যাণরাষ্ট্রের বিকল্প নেই — জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

আজ রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন— জুলাই অভ্যুত্থানে আপামর জনতা স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তা দেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়।

তাঁরা বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমাদের শত শত ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজারো মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম এখনও শেষ হয়নি। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি— শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনার যথাযথ বাস্তবায়নে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট একটি বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম জাতির উদ্দেশ্যে কুরআন-সুন্নাহভিত্তিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন এবং আহত-নিহত জুলাই শহীদদের জন্য বিশেষ মুনাজাত করবেন।

এই মাহফিল সফল করার জন্য তাওহীদি জনতার সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার সাহেবের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং মুনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.