Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»বোনকে সশরীরে ছাড়া জমানো টাকা দিবে না ব্যাংক, ক্ষোভে কঙ্কাল নিয়ে হাজির ভাই
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বোনকে সশরীরে ছাড়া জমানো টাকা দিবে না ব্যাংক, ক্ষোভে কঙ্কাল নিয়ে হাজির ভাই

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পেরে তার কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ব্যক্তি। ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলার পাটনা ব্লকে ঘটে যাওয়া এই বিরল ও চাঞ্চল্যকর ঘটনাটি সংবাদ সংস্থা পিটিআই প্রকাশ করেছে।

ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালি পোসি শাখায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জিতু মুন্ডা (৫০)। তিনি একজন নিরক্ষর আদিবাসী। জিতুর বড় বোন কালরা মুন্ডা গত ২৬ জানুয়ারি মারা যান। বোনের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ২০ হাজার টাকা তোলার জন্য জিতু বেশ কয়েকবার ব্যাংকের দ্বারস্থ হন।

জিতু মুন্ডার অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষের কাছে বোনের মৃত্যুসংবাদ জানানোর পরও তারা কোনো কথা শুনতে রাজি হয়নি। বরং টাকা তোলার জন্য অ্যাকাউন্টধারী ব্যক্তিকে (কালরা মুন্ডা) সশরীরে ব্যাংকে উপস্থিত করার শর্ত দেওয়া হয়। দীর্ঘ সময় বারবার ঘুরেও কোনো সমাধান না পেয়ে ক্ষোভে ও হতাশায় জিতু তার বোনের কবরের মাটি খুঁড়ে হাড়গোড় বের করে নিয়ে আসেন। তিনি বলেন, “ব্যাংক কর্মকর্তারা বারবার বলছিলেন অ্যাকাউন্টধারীকে না আনলে টাকা পাওয়া যাবে না। তাই ক্ষোভের মাথায় আমি প্রমাণ হিসেবে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে চলে আসি।”

পাটনা থানার পরিদর্শক কিরণ প্রসাদ সাহু জানান, জিতু একজন নিরক্ষর আদিবাসী। উত্তরাধিকার বা নমিনি সংক্রান্ত আইনি জটিলতা বোঝার ক্ষমতা তার নেই। কিন্তু ব্যাংক কর্মকর্তারাও তাকে টাকা তোলার সঠিক পদ্ধতি বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানস দন্ডপত জানান, তিনি সম্প্রতি বিষয়টি জানতে পেরেছেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই নজিরবিহীন কাণ্ডের পর পুলিশ মধ্যস্থতা করে জিতু মুন্ডাকে শান্ত করেছে। একইসাথে তার মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.