Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ভরাত অথবা মোদির ওপর হমলা হলে আমরা এগিয়ে আসব: ট্রাম্প
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভরাত অথবা মোদির ওপর হমলা হলে আমরা এগিয়ে আসব: ট্রাম্প

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতে হামলা হলে আমেরিকা সাহায্যে এগিয়ে আসবে। এমনকি মোদির ওপর কোনও হামলা হলেও ওয়াশিংটন তার পাশে থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে মোদিকে একজন কঠোর ও দক্ষ দরকষাকষিকারী নেতা হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সোমবার (১৫ জুন) থেকে বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। আমার মনে হয় এটি একটি অসাধারণ সম্পর্ক। ভারতে হামলা হলে আমরা তাদের সাহায্য করতে এগিয়ে আসব। কেউ যদি ওই মানুষটিকে (মোদি) আক্রমণ করে, আমরা পাশে থাকব। ভারতে হামলা হলে এবং তিনি যদি নেতা থাকেন, তাহলে আমরা সাহায্য করতে এগিয়ে আসবো।’

পশ্চিম এশিয়ায় ভারত কোনও ভূমিকা পালন করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি ভারত সব ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে। যতদিন নরেন্দ্র মোদি নেতা থাকবেন, ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ভারত সম্পর্কে নিজের ব্যক্তিগত অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (নরেন্দ্র মোদি) প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। আমেরিকা ও ভারতের মধ্যে অনেক কিছু ঘটছে। আমেরিকা বর্তমানে ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের দেশে ১৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে। আমরা কারখানা গড়ছি, নানা ধরনের উন্নয়ন করছি। আমি শুধু বলতে চাই, তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল। আপনার সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’

অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে ভারত-আমেরিকার সম্পর্কের ‘নতুন গতি’র কথাও উল্লেখ করেন।

মোদি বলেন, ‘এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে। আপনি এবং আমি একমত যে, বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ভারত সবসময়ই নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এ বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত এবং বিশেষ গুরুত্ব দেয়া উচিত।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বার বার ষড়যন্ত্র করে হারছে ভারত, আন্তর্জাতিক অঙ্গণে গুরুত্ব বাড়ছে পাকিস্তানের

জুন ২৩, ২০২৬

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি: তারেক রহমান

জুন ২৩, ২০২৬

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.