Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»ভাড়ার সঠিক তালিকা মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো : এমপি হানজালা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভাড়ার সঠিক তালিকা মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো : এমপি হানজালা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের মাদারীপুর অংশের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্টপেজ পরিদর্শন করে যাত্রী, চালক, শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

জানা গেছে, জেলার শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক স্টপেজে একটি চক্র পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে ঢাকাগামী পরিবহনে ভাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এ ছাড়া, পরিবহনগুলো বাড়তি ভাড়া নেওয়ার পাশাপাশি যাত্রীচাপ বৃদ্ধি পেলে ভাড়া দ্বিগুণ করে দেয়। ঈদ মৌসুমে যাত্রীদের কাছ থেকে আদায় করে কয়েকগুণ বাড়তি ভাড়া। মহাসড়কে ভাড়ার নৈরাজ্য বন্ধে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ্চর গোলচত্বর ও সূর্যনগর বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান চালান সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এ সময় যাত্রীরাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। যাত্রীদের সমস্যা শোনার পাশাপাশি বাসের চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। অবিলম্বে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।

এ সময় ব্যক্তিগত সফরসঙ্গী ছাড়াও শিবচর থানা-পুলিশের একটি টিম তার সঙ্গে ছিল।

সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, এই রুটে যাত্রীদের অভিযোগ ছিল, মাসের পর মাস তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই কারণে আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করতো। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বসে ঢাকার বিভিন্ন স্থানের ভাড়ার সঠিক তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো। যাতে করে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। তা ছাড়া, ঈদের সময় যেন কোনো রকমের হয়রানির শিকার না হতে হয় এজন্য প্রশাসনসহ আমরা যাত্রীদের পাশে থাকবো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.