Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে গেরুয়া রং লাগিয়ে বিক্ষোভ করেছে একদল হিন্দুত্ববাদী সমর্থক। মঙ্গলবার দুপুরে চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা গেরুয়া পোশাক ও পাগড়ি পরে সেখানে জড়ো হন। প্রথমে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে ভবনের প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন। পুলিশের উপস্থিতিতেই কিছুক্ষণ বিক্ষোভের পর তারা সেখান থেকে চলে যান।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের ঘটনায় আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই শব্দচয়ন নিয়ে তীব্র আপত্তি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। তা না হলে গেরুয়া পোশাকে প্রতিবাদ করার হুঁশিয়ারিও দেন তিনি।

এরপর হিন্দু জাগরণ মঞ্চ পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর করে।

মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, আনন্দবাজার পত্রিকা সরকারের বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতেই পারে। তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। তাদের দাবি, আপাতত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে; অবস্থান পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে।

এদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছে, দলীয়ভাবে এমন কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।

ঘটনার সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস। সংগঠনটির রঞ্জিত শূর মন্তব্য করেন, আনন্দবাজার কার্যালয়ে গেরুয়া বাহিনীর এই কর্মকাণ্ড পত্রিকাটির ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে।

পরে ঘটনার প্রতিক্রিয়া জানায় আনন্দবাজার কর্তৃপক্ষ। পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় জানান, গেরুয়া রং লাগিয়ে দেওয়া দেয়ালটি আবার সাদা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রকাশ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন— ‘উচ্চ যেথা শির’।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নেতানিয়াহু একজন খুনি, একজন গণহত্যাকারী : হাকান ফিদান

সেপ্টেম্বর ২, ২০২৬

নেপালের বন্যায় নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল, নিখোঁজ ৪০০০

সেপ্টেম্বর ২, ২০২৬

আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চাইলে কেউই তেল রপ্তানি করতে পারবে না: গালিবাফ

সেপ্টেম্বর ১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.