Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৩, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন তিনি।

আগামী ৩০ জুন জেনারেল দ্বিবেদী অবসর নেওয়ার পর একই দিনে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।
বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান (ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল শেঠ।

তিনি পুনের খাদকওয়াসলার মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সেনাবাহিনীর ‘অ্যামার্ড কর্পস’-এ কমিশন লাভ করেন।
দীর্ঘ প্রায় চার দশকের গৌরবময় সামরিক কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠের বিভিন্ন কৌশলগত, অপারেশনাল এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী রূপান্তরের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশেষ করে সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি (বিদ্রোহ দমন) ফোর্সের কমান্ডিং অফিসার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: এনডিটিভি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

অক্সফোর্ড ইউনিয়ন ভাড়ার হল নয় বলে—সাদিক-হাসনাত ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন ‘অক্সফোর্ড প্যারেন্ট’

জুন ১৫, ২০২৬

শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গড়ছে ইমারাতে ইসলামিয়া

জুন ১৫, ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.