Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভারতের সম্ভলে ফের মসজিদে বুলডোজার চালাল যোগী সরকার

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৬, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের উত্তরপ্রদেশে মসজিদ ও মাদরাসাসহ মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙার ধারাবাহিকতায় এবার সম্ভল জেলার একটি মসজিদে বুলডোজার চালিয়েছে যোগী সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলার কুতুবপুর সাত্তা গ্রামে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে করিম মসজিদের প্রধান ফটক, হলঘর, অজুখানাসহ বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটির প্রায় ১৩০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত অংশ ভাঙতে দুটি বুলডোজার ব্যবহার করা হয়। সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত চলে ভাঙার কাজ। এ সময় মসজিদের প্রধান ফটক, হলঘর, দেয়াল, অজুখানা, দুটি শৌচাগার ও একটি কক্ষ ভেঙে দেওয়া হয়। হলঘরের ওপরে থাকা টিনের ছাউনিও খুলে ফেলা হয়।

মসজিদটি ভাঙার কারণ হিসেবে নতুন নির্মাণকাজের অনুমোদন না থাকার অভিযোগ তুলেছে যোগী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মসজিদটি যে জমিতে অবস্থিত, সেটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারাই।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ থেকে ২০ বছরের পুরোনো করিম মসজিদে দুই থেকে তিন মাস আগে নতুন নির্মাণকাজ শুরু হয়েছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগের পর পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা সেখানে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে মসজিদটির নির্মাণ-সংক্রান্ত নথিপত্র যাচাই শুরু হয়।

মসজিদের মোতাওয়াল্লি মুহাম্মদ ইরশাদ জমির খতিয়ান, ওয়াকফ বোর্ডে নিবন্ধনের সনদ এবং মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালনের নথি জমা দেন। তবে প্রশাসনের দাবি, নতুন নির্মাণকাজের জন্য উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের অনুমতিপত্র দেখাতে পারেননি তিনি।

এরপর সম্ভলের মহকুমা প্রশাসক বিকাশ চন্দ্রের দপ্তর থেকে মসজিদের নতুন নির্মিত অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার বুলডোজার দিয়ে মসজিদের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়।

সম্ভলের তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, সংশ্লিষ্ট জমি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত। তাঁর বক্তব্য অনুযায়ী, সেখানে নতুন নির্মাণের জন্য ওয়াকফ বোর্ডের অনুমতি প্রয়োজন ছিল। কিন্তু তদন্তে সেই অনুমতির কোনো নথি পাওয়া যায়নি।

মসজিদ ভাঙার সময় পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ১০টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির সদস্যরাও সেখানে অবস্থান নেন। আশপাশের ভবনের ছাদে পুলিশ মোতায়েনের পাশাপাশি ড্রোন দিয়ে এলাকা পর্যবেক্ষণ করা হয়।

উত্তরপ্রদেশে যোগী সরকারের আমলে মসজিদ ও মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙার ঘটনা এটিই প্রথম নয়। ২০২৫ সালের অক্টোবরে সম্ভলের রায়া বুজুর্গ গ্রামে একটি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে স্থানীয় মুসল্লিরা মসজিদটির দেয়াল খুলে ফেলতে শুরু করেন।

চলতি বছরের এপ্রিলেও সম্ভলের বিচোলি ও মুবারকপুর বান্দ গ্রামে মসজিদ, মাদরাসা, ঈদগাহ ও ইমামবাড়াসহ একাধিক মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে দেওয়া হয়। সরকারি জমি দখলের অভিযোগ তুলে এসব স্থাপনা ভাঙা হয়েছিল। সে সময় উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশনার ভিত্তিতে সরকারি জমিতে থাকা কথিত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে।

এদিকে করিম মসজিদ ভাঙার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আজাদ সমাজ পার্টির নেতা ও সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদ। তিনি মসজিদসহ ধর্মীয় স্থাপনা এবং নিজেদের জমি রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ধরনের ঘটনাকে অন্যায় হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন তিনি।

সূত্র : লাইভ হিন্দুস্তান, পিটিআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত

নভেম্বর ১৬, ২০২৬

রাশিয়ার সঙ্গে ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ অর্থনৈতিক চুক্তি আফগানিস্তানের

নভেম্বর ১৩, ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ঘিরে ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.