Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ভারতের স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ করল বাংলাদেশ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৯, ২০২৬No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বকেয়া আকাশসীমা ব্যবহারের ফি পরিশোধ না করায় ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর ফলে সংস্থাটির বেশ কিছু অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়ে গেছে। এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিকস টাইমস।

    সূত্রের খবর অনুযায়ী, বকেয়া পাওনা আদায়ে ব্যর্থ হয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গৌহাটি এবং ইম্ফলের মতো গন্তব্যগুলোতে যাওয়ার জন্য স্পাইসজেটকে এখন অনেক ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় যেমন বাড়ছে, তেমনি জ্বালানি খরচও বৃদ্ধি পাচ্ছে।

    বিষয়টি নিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘‘এটি একটি রুটিন বিষয় এবং আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমরা নিয়ম মেনেই সেবা প্রদান করছি।’

    স্পাইসজেট গত কয়েক মাস ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহের রিপোর্টে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে এয়ারলাইন্সটি ২৬৯.২৭ কোটি রুপি লোকসান করেছে। বর্ধিত খরচ এবং এককালীন কিছু ব্যয়ের কারণে তাদের এই বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গন্তব্যগুলোতে স্পাইসজেটের বিমানগুলো বাংলাদেশের ওপর দিয়ে না গিয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

    জুন ২, ২০২৬

    মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

    জুন ২, ২০২৬

    ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    মে ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.