Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ নোটিশটি ভুল সংবাদের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি একথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। কিন্তু কোন বিষয়ের লিফলেট বিতরণ করেছি, সেটা বলা হয়নি। আমি আমার প্রতীক বা দলের হয়ে প্রচার-প্রচারণা করিনি। আমি গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেছি। আর গণভোটের পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধির খেলাফ কোনো কাজ নয়। তার পরও আমি শোকজের জবাব দেব। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে শোকজ (কারণ দর্শানো) করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মো ইউনুচ আলী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। বিধি অনুযায়ী সময়ের আগে প্রচার চালানোর সুযোগ নেই। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করেছি।

শোকজ নোটিশে মাওলানা মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে কিংবা প্রতিনিধি পাঠিয়ে আগামী ১৭ জানুয়ারি ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের ‘অ্যাকশন নয়, রিঅ্যাকশন’

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.