Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৭, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৌদি আরবের মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। মক্কার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সৌদি আরবের সিভিল ডিফেন্সে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এতে সম্ভাব্য বৈরী আবহাওয়ার সময় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সিভিল ডিফেন্স আরো জানায়, নিরাপত্তার স্বার্থে সবাইকে জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশ থেকে দূরে থাকতে হবে।

এনসিএমের ‘রেড অ্যালার্ট’ হলো সর্বোচ্চ স্তরের আবহাওয়া সতর্কতা। চরম সতর্কতা প্রয়োজন এমন আবহাওয়া পরিস্থিতির আশঙ্কা থাকলে এই সতর্কতা জারি করা হয়।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে এবং বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছিল এনসিএম। ওই সময় ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়।

সূত্র: আনাদোলু

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নেপালে বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয়

আগস্ট ২৭, ২০২৬

‘লাভ জিহাদ’ আইন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ভারতের জমিয়ত

আগস্ট ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.