Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, কঠোর নিন্দা আফগান সরকারের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও পবিত্রতার জন্য হুমকি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী সমগ্র মুসলিম উম্মাহর অভিন্ন পবিত্র স্থান। মুসলমানদের কাছে এই দুই মসজিদের সর্বোচ্চ মর্যাদা রয়েছে। যেকোনো সংঘাত, সহিংসতা ও সামরিক তৎপরতার প্রভাব থেকে পবিত্র স্থান দুটির নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে হবে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পবিত্র দুই মসজিদের প্রতি যেকোনো হুমকি বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হানে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীকে দায়ী করেছে। তাদের দাবি, এটি মক্কাকে লক্ষ্যবস্তু করার দ্বিতীয় চেষ্টা। এর আগে ২০১৭ সালেও হুথিরা পবিত্র নগরীটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

তবে হুথি বাহিনী মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে সরাসরি কোনো পক্ষের নাম উল্লেখ না করে পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব দিয়েছে।

সূত্র : আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়, পাজওয়াক আফগান নিউজ ও রয়টার্স।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

সেপ্টেম্বর ২৬, ২০২৬

৩ মাসেই শেষ বিদ্যুৎ-গ্যাস ভর্তুকির ৪৫ শতাংশ

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.